ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১ তরুণীদের এনে পর্নো ভিডিও, স্বামী-স্ত্রী, দুই ছেলে-সহ গ্রেফতার ৫ শেখ হাসিনাকে ফেরাতে সরকারকে ‘কার্যকর উদ্যোগের’ আহ্বান জামায়াতের পটুয়াখালীতে সৌদি খেজুরবাগানের ফলনধরা গাছ কেটে ফেলার অভিযোগ, গ্রেপ্তার ১ বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ বন্ধের আহ্বান এমপি রফিকুল ইসলামের দুমকিতে ছাত্রলীগ-শিবিরের ‘নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল প্যারাসেইলিং দুর্ঘটনায় মামলা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার বাগেরহাট-খুলনা মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত বগুড়া-নওগাঁ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: নিহত ৭, আহত ১৬ সিলেটে বাস-বাস সংঘর্ষে নিহত ৯, নিহতের মধ্যে বাউলশিল্পী পেহেলী ভৈরবী

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে বোগদাদ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী। এ ঘটনায় অপর এক যাত্রী আহত হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই ৩জনের মৃত্যু হয়। আহত যাত্রী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৪০)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার মো. জাহিদ হোসেন (২২)।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, নিহত যাত্রীদের মরদেহ এখনো ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও বাস ঘটনাস্থলে। ঘটনার পর বাস ও অটোরিকশার চালক পালিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

চাঁদপুরে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :