ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

বগুড়ায় ‌জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণহানি

বগুড়ার ধুনটে বাড়ির সীমানা নিয়ে মারপিটের ঘটনায় আত্মগোপনে থেকে ফজর আলী শেখ (৬০) নামের এক আহত কৃষকের মৃত্যু হয়েছে। নিহত ফজর আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নাগেশ্বরগাঁতী গ্রামের মৃত জসমত আলীর ছেলে। শেরপুর উপজেলার সুত্রাপুর গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় গত রবিবার দুপুর ২টায় ফজর আলী মারা যায়। এঘটনায নিহতের ছেলে বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করে।

নিহতের ছেলে মনির হোসেন ও থানা সূত্রে জানা যায়, উপজেলার নাগেশ্বরগাঁতী গ্রামের ফজর আলীর সঙ্গে প্রতিবেশী খোদা বক্স ও হাফিজার রহমানের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফজর আলীর সঙ্গে খোদা বক্সের স্ত্রী ফিরোজা ও হাফিজারের স্ত্রী বিলকিসের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফজর আলী ক্ষুব্ধ হয়ে ফিরোজা ও বিলকিসকে মারপিট করে। এ ঘটনার পর প্রতিবেশি হাফিজুর রহমানের ছেলে হিমেল, স্ত্রী বিলকিস খাতুন ও খোদা বক্সের ছেলে ফারুক, স্ত্রী ফিরোজা বেগম এবং মৃত রেফাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন, যুগিগাঁতী গ্রামের মকবুল হোসেনের ছেলে মানিক, আজিবর রহমানের ছেলে অন্তর ফজর আলীর উপর হামলা চালায় ও মারপিট করে। এতে উভয়পক্ষ আহত হয়। ঘটনার পর শুক্রবার দুপুরে খোদা বক্স বাদী হয়ে ফজর আলী ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে গত শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ধুনট থানা পুলিশ। অভিযোগ আর প্রতিপক্ষের হুমকি ধামকির ভয়ে শনিবার রাতে শেরপুর উপজেলার সূত্রাপুর গ্রামে তার খালু শশুর রেফাজ উদ্দিনের বাড়িতে আত্মগোপনে থাকে আহত ফজর আলী। এ অবস্থায় রবিবার দুপুর ২টায় ওই বাড়িতে তিনি অসুস্থবোধ করে। পরে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে আহত ফজর আলী মারা যায়। এ ঘটনায় নিহত ফজর আলীর ছেলে মনিরুজ্জামান মনির বাদি হয়ে সোমবার ধুনট থানায় একটি মামলা দায়ের করে। যার মামলা নং- ১৫। এদিকে ফজর আলীর মৃত্যুর ঘটনায় আত্মগোপনে রয়েছে মামলার এজাহারে উল্লেখিত আসামি
ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ফজর আলীর মৃতদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

বগুড়ায় ‌জমির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রাণহানি

Update Time : ০২:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :