ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

সাতক্ষীরায় ভারপ্রাপ্ত মেয়রের বাধায় পৌরসভায় ফিরতে পারলেন না মেয়র

হাইকোর্টের আদেশে বরখাস্তাদেশ স্থগিত হওয়ার পরও সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি সপদে বহাল হতে পারেননি। আজ বৃহস্পতিবার দুপুরে মেয়র চিশতী পৌরসভায় প্রবেশ করতে গেলে তাকে বাধা দেন ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসানসহ বেশ কয়েকটি ওয়ার্ডের কাউন্সিলর।
সাতক্ষীরা পৌরসভা সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরা পৌরসভার মেয়র তাশকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছিলেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
চলতি বছরের ২৪ জানুয়ারি তিনি ওই মামলায় মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মো. হুমায়ুন কবীর তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে আপিল করলে ৯ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ তাকে জামিনে মুক্তি দেন।
এদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশের বিরুদ্ধে চিশতি হাইকোর্টে রিট করেন। গত ১৪ ফেব্রুয়ারি বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বিত হাইকোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চ এক আদেশে চিশতীর বরখাস্তের আদেশ স্থগিত করেন।
এ ব্যাপারে তাজকিন আহমেদ চিশতি বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী বর্তমানে মেয়র পদে তার দায়িত্ব বুঝে নিতে কোনো বাধা নেই। কিন্তু ভারপ্রাপ্ত মেয়র ও সরকারদলীয় কর্মকর্তারা আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করেছেন। তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেবেন।
ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ না পাওয়া পর্যন্ত তিনিই মেয়র থাকবেন। আদালতের নির্দেশে মেয়র পদ থেকে সরে যাওয়ার কোন সুযোগ নেই।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরা শাখার উপপরিচালক মাশরুবা ফেরদৌস বলেন, নিয়ম অনুযায়ী হাইকোর্টের স্থগিতাদেশ আদেশ তার অফিসের মাধ্যমে তাদের প্রধান কার্যালয়ে পাঠাতে হবে। সেখান থেকে পুনরায় চিঠি আসার পরই মেয়র দায়িত্ব বুঝে নিতে পারবেন।
এ বিষয়ে সাতক্ষীরার সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ বলেন, ‘পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতির মাধ্যমে পৌরসভায় পৌছে যাওয়া মহামান্য হাইকোর্টের আদেশকে অবশ্যই সম্মান দেখাতে হবে। আদেশের কপি যদি সঠিক থাকে, তাহলে সেটা স্থানীয় সরকার বিভাগে জমা দেওয়ার প্রয়োজন নেই বলে আমি মনে করি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

সাতক্ষীরায় ভারপ্রাপ্ত মেয়রের বাধায় পৌরসভায় ফিরতে পারলেন না মেয়র

Update Time : ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :