ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

মাগুরায় কোটি টাকা ঘুষ দাবি, দুই ভ্যাট কর্মকর্তা বরখাস্ত

মাগুরায় ভুয়া মামলা দেখিয়ে ভিশন ড্রাগস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি এবং ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ভ্যাট অফিসের দুই রাজস্ব কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক আদেশে মাগুরা বিভাগীয় কার্যালয়ে কর্মরত রাজস্ব কর্মকর্তা বাহারুল ইসলাম ভূঁইয়া এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মুহম্মদ আল মনছুরকে সাময়িক বরখাস্ত করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি অভিযুক্ত দুই কর্মকর্তা মাগুরা সদর উপজেলার ইছাখাদা এলাকায় প্রতিষ্ঠিত ভিশন ড্রাগস লিমিটেডের ওষুধবাহী একটি কাভার্ড ভ্যান আটক করেন। পরে ওই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তিন কোটি টাকার ‘ট্যাক্স ফাঁকি’ দেওয়ার অভিযোগ তোলেন তারা। পাশাপাশি এই তিন কোটি টাকার দায় থেকে মুক্তি পেতে প্রতিষ্ঠানটির কাছে এক কোটি টাকার ঘুষ দাবি করেন ওই দুই কর্মকর্তা।
এ টাকা আদায়ে তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তিন দফায় ২০ লাখ টাকা আদায়ও করেন। তার পরও বাকি টাকার জন্য প্রতিষ্ঠানটির পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলে বাধা দিয়ে হয়রানি চালিয়ে আসছিলেন। এ ঘটনার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান গত ৮ ফেব্রুয়ারি যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। একই সঙ্গে ঘুষ আদায়ের নানা প্রমাণপত্র উপস্থাপন করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি কমিটি তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
মাগুরা ভিশন ড্রাগস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু হাসান বলেন, ‘২০১৮ সালে কয়েকজন বন্ধু মিলে মাগুরা শহরের ইছাখাদা এলাকায় নিজেদের জমি বিক্রি ও ঋণ করে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছি। সরকারি নিয়ম মেনেই প্রতিষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এ দুই কর্মকর্তা ভুয়া মামলার কাগজপত্র দেখিয়ে আমাদের পণ্য পরিবহনে নানাভাবে বাধা দেন। এতে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম। পরে বাধ্য হয়ে ও ক্ষতি কমিয়ে আনতে তিন দফায় তাদের ২০ লাখ টাকা দেওয়া হয়। তার পরও তাদের দাবিকৃত বাকি টাকা আদায়ে চাপ দিচ্ছিলেন।
এ বিষয়ে যশোর কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট কমিশনার মো. মোয়াজ্জেম হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
তবে মাগুরা কাস্টমস, এক্সাইজ এবং ভ্যাট অফিসের দায়িত্বপ্রাপ্ত জেলা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘দাপ্তরিক দুর্নীতি ও অনিয়মের বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

মাগুরায় কোটি টাকা ঘুষ দাবি, দুই ভ্যাট কর্মকর্তা বরখাস্ত

Update Time : ০৯:৪৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :