ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

চট্টগ্রামে ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ৪০ হাজার লিটার তেল খালে

চট্টগ্রামে তেলবাহী ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে প্রায় ৪০ হাজার লিটার তেল (ডিজেল) খালে পড়ে গেছে। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) ডিপো থেকে তেল লোড করে ইয়ার্ডে ঢোকার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করে গুডস পোর্ট ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, ‘ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল। তেল লোড করার পর এটি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধারের চেষ্টা চলছে। পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল ভর্তি করে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ট্রেনটি।
সিজিপিওয়ার নিরাপত্তা বিভাগ সূত্রে জানা গেছে, তেল লোড করে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় ট্রেনটির তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার লিটার তেল থাকে। এর মধ্যে একটি বগি উল্টে পড়ে ড্রেন হয়ে আশপাশের খালে ছড়িয়ে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছে। বিভিন্ন উপায়ে তেল যেন ছড়িয়ে না পড়ে সেই ব্যবস্থার চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চট্টগ্রামে ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হয়ে ৪০ হাজার লিটার তেল খালে

Update Time : ০৮:৪৬:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :