ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের ‘বাধা’, সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন বিএনপি নেতাকর্মীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে।
বিএনপির নেতারা জানান, বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাতগ্রাম ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে পদযাত্রা শুরু করে।
পদযাত্রায় দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়।
বিএনপি নেতাদের অভিযোগ, শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করেছে। এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে পুলিশের ভাষ্য, সড়ক অবরোধ করে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি তাদের কর্মসূচি পালন করছিল। এ অবস্থায় সড়ক ছেড়ে দিতে বললে তারা পুলিশের ওপর চড়াও হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। পরে পুলিশ ‘অ্যাকশনে’ যায়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান আবদুদ বলেন, ‘কেন্দ্রঘোষিত ইউনিয়ন পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে উপজেলার সাতগ্রাম ইউনিয়ন বিএনপির ব্যানারে নেতাকর্মীরা পাঁচরুখী বাজার থেকে পদযাত্রা শুরু করে। বাজার থেকে কিছুদূর গিয়ে পদযাত্রা শেষ করার পরিকল্পনা ছিল আমাদের। কিন্তু আমাদের নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পরই পুলিশ বাধা দিয়ে অতর্কিত হামলা শুরু করে।
পুলিশের হামলায় সাতগ্রাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদ, ছাত্রদল নেতা ফারুক, যুবদল নেতা হাবিবসহ ১০ জন আহত হওয়ার কথা জানান লুৎফর রহমান আবদু। বলেন, ‘আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। হাবিবের চোখের নিচে রাবার বুলেট লাগছে।
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘রাস্তা অবরোধ করে রেখেছিল বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কে তীব্র যানজট শুরু হলে তাদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়। অনুরোধ না শুনে তারা পুলিশের উপর চড়াও হলে অ্যাকশনে যায় পুলিশ।
ওসি আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি মন্তব্য করে ওসি জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এদিকে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁসহ বিভিন্ন এলাকার ইউনিয়ন কমিটি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। তবে সেসব এলাকা থেকে এখন পর্যন্ত বিশৃঙ্খলার কোন খবর পাওয়া যায়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আড়াইহাজারে বিএনপির পদযাত্রায় পুলিশের ‘বাধা’, সংঘর্ষে আহত ১০

Update Time : ১০:১২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :