ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৯৫ Time View

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ২ জন। নিহতদের ৪ জনের গ্রামের বাড়ি ফেনীতে বলে জানা যায়। তাদের মধ্যে আবুল হোসেন নামের একজন ১৬ বছর পর দেশে ফিরছিলেন। বাকিরা মাঝে মধ্যে দেশে এসেছিলেন। তবে এখনো সবার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি জানা গেছে।
দুর্ঘটনায় নিহতের বিষয়ে সাংবাদিক হোসাইন তারেক বলেন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতরা ফেনীর বাসিন্দা। আমার ছোট বোনের শ্বশুর বাড়ির আত্মীয় ও আছে নিহতদের মধ্যে।
তিনি জানান, নিহত ও আহত প্রত্যেকে প্রায় ১৪ বছর পর বাড়িতে ফেরার জন্য এয়ারপোর্টে যাচ্ছিলেন। পথেই লরি চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহত আবুল হোসেনের স্বজন নাজমুল জানান, আবুল হোসেনের বয়স ৩৫ বছর। তিনি ১৬ থেকে ১৭ বছর আগে দক্ষিণ আফ্রিকা গেছেন। তিনি সেখানে বিয়ে করেছিলেন। সেখানে জন্ম নেওয়া সন্তানকে নিয়ে দেশে আসতে গিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। তিনি বলেন, কাছাকাছি এলাকার চারজন মারা গেছে তাদের মধ্যে রাজু একবছর আগে গেছেন।
নিহতদের বিস্তারিত তথ্য এখনো পাননি জানিয়ে নাজমুল বলেন, এখনো পুরো তথ্য পাইনি। রাতে হয়তো পাবো। যারা মারা গেছেন সবাই দেশে আসছিলেন না। তাদের বিমানবন্দরে পৌঁছে দিতে যারা আসছিলেন তারাও মারা গেছেন কিনা নিশ্চিত হতে পারিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

Update Time : ০৮:২৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :