ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল হতে পারে

অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক আইন ডিগ্রির বিষয়টি পর্যালোচনা করছে। অর্থাৎ, তাকে দেওয়া ডিগ্রিটি বহাল থাকবে কি না সেই বিষয়টি নিয়েই তারা এখন ভাবছে।

বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গণহত্যা ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (২১ এপ্রিল) অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির (এএনইউ) অনারারি কমিটি ১৯৯৯ সালে শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট অব ল’ ডিগ্রিটি বিবেচনা করছে। তবে এই প্রক্রিয়ার ব্যাপক পর্যালোচনা শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্তে উপনীত হতে চান না তারা।

রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের অভিযোগে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কয়েক দিন পর এই বিষয়টি সামনে এল। বিক্ষুব্ধ ছাত্র-জনতার বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যাওয়ার কয়েক মাস পর গত ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে গণহত্যা ও হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

এএনইউয়ের জন্য এই সম্মানসূচক ডিগ্রি বাতিল করা একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র বলেন, ‘সাম্প্রতিক ইতিহাসে বিশ্ববিদ্যালয়ে এমন ডিগ্রি বাতিল হওয়ার ঘটনা ঘটেনি এবং এর কোনো পদ্ধতিগত নজিরও নেই।’

তিনি আরও বলেন, ‘কোনো নির্দিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় আরও বিস্তারিত বাতিল প্রক্রিয়া তৈরির কাজ করছে।’

স্থানীয় গণমাধ্যম জানায়, বাংলাদেশ পুলিশ শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারির অনুরোধ করেছে। রেড নোটিশ হলো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য একটি বৈশ্বিক অনুরোধ, যাতে কোনো ব্যক্তিকে খুঁজে বের করে গ্রেপ্তার করা যায় এবং তাকে প্রত্যর্পণ বা আইনি পদক্ষেপের জন্য অপেক্ষা করানো যায়। সুত্র: ক্যানবেরা টাইমস

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

শেখ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল হতে পারে

Update Time : ০৩:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :