ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

নিষিদ্ধ সংগঠনের পক্ষে ফেসবুকে প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ জনকে শোকজ

পটুয়াখালী প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের পক্ষে প্রচারণা চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আট শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

‎১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে তাদের পত্র পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

‎নোটিশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে প্রচারণা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগগুলো সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ধারা ৩(৬) এবং পবিপ্রবির কর্মচারীদের সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধির ধারা ২(ছ)-এর পরিপন্থী ও গুরুদণ্ডমূলক অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

‎নোটিশে আরও বলা হয়, কেন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ব্যাখ্যা করে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে হবে।

‎শোকজ পাওয়া আটজন হলেন—প্রফেসর ড. মো. জুয়েল হাওলাদার (উদ্যানতত্ত্ব বিভাগ), মো. নঈম কাওছার (ডেপুটি রেজিস্ট্রার, এএনএসভিএম অনুষদ), মো. ওয়াজকুরুনী (ডেপুটি রেজিস্ট্রার, মাৎস্যবিজ্ঞান অনুষদ), তানজিলুর রহমান (ডেপুটি রেজিস্ট্রার, রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার), মো. ফিরোজ আলম (ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, আইসিটি সেল), আসমা আক্তার সেতু (সেকশন অফিসার, কেন্দ্রীয় গবেষণাগার), শামীম আহম্মদ (সেকশন অফিসার, ব্যবসায় প্রশাসন অনুষদ) এবং আরিফুর রহমান পিয়েল (সাময়িক বরখাস্তকৃত সেকশন অফিসার, পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয়)।

‎বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশে আটজনের বিরুদ্ধেই একই ধরনের অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। কারণ দর্শানোর জবাব পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠনের পক্ষে ফেসবুকে প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ জনকে শোকজ

Update Time : ০২:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

প্রিন্ট করুন :