ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ, চীন, ভারত-পাকিস্তান

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আজ শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দ্বিতীয় বছরে গড়াল। প্রতিবেশী দুই দেশে যুদ্ধ বন্ধে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে ভোটাভুটি হয়েছে গতকাল বৃহস্পতিবার। এতে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের আহ্বান জানানোর একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ১৪১ দেশ ভোট দেয়।
প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে বাংলাদেশসহ ৩২ দেশ। এই দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো- ভারত, চীন, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, কিউবা, কঙ্গো, আর্মেনিয়া ও ভিয়েতনাম।
প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে রাশিয়াসহ সাতটি দেশ। দেশগুলো হলো- বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া ও সিরিয়া।
সাবেক সোভিয়েত রাশিয়াভূক্ত কিরগিজিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানও এ প্রস্তাবের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান প্রকাশ করেছে।
দক্ষিণ এশিয়ার অপর তিন দেশ আফগানিস্তান, নেপাল ও ভুটান প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মিয়ানমার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘে চারটি প্রস্তাব আনা হয়। যার একটিতে পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। অন্য প্রস্তাবগুলোতে ভোটদানে বিরত ছিল।
ভিয়েনায় ইউরোপীয় নিরাপত্তা সংস্থার পার্লামেন্টারি অধিবেশনে রাশিয়ার ভাষণ চলাকালীন বিপুল সংখ্যক প্রতিনিধি ওয়াক আউট করার পর ভোট গ্রহণ করা হয়। অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর ওয়াকআউট এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বর্ষ পূর্তির আগের দিন জাতিসংঘের এ ভোট হয়। জাতিসংঘের ভোটে যত তাড়াতাড়ি সম্ভব শান্তির জন্য আহ্বান জানানো হয়েছে।
ব্যাপক সেনা সমাবেশ ঘটিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধে এখন পর্যন্ত দুই দেশ হারিয়েছে লাখো সেনা ও সামরিক সরঞ্জাম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের প্রস্তাব পাস, ভোট দেয়নি বাংলাদেশ, চীন, ভারত-পাকিস্তান

Update Time : ০৩:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :