ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

শিবচরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চীনা সার্ভেয়ার নিহত

মাদারীপুরের শিবচরে ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে সাইং (৩২) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। তিনি পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শিবচরে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে চীনা নাগরিক সাইং গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
ওই চীনা নাগরিককে ঢামেকে নিয়ে আসা (প্রকল্পের দোভাষী) মোহাম্মদ রনি জানান, ফরিদপুরের ভাঙ্গা ক্যাম্প থেকে পিকআপ ভ্যানে করে প্রকল্প দেখতে যাচ্ছিলেন সাইং। পথে আড়িয়াল খাঁ ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাইং। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাইং চীনা নাগরিক। তিনি পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন। ফরিদপুরের ভাঙ্গা এলাকায় অস্থায়ী ক্যাম্পে থাকতেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

শিবচরে ট্রাক-পিকআপ সংঘর্ষে চীনা সার্ভেয়ার নিহত

Update Time : ০৩:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :