Dhaka 4:49 pm, Thursday, 18 June 2026

পটুয়াখালীতে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর মহিপুর মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেলে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন নবগঠিত কমিটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবনির্বাচিত সভাপতি মো. রবিউল ইসলাম। তিনি বলেন, “দলের দুঃসময়ে পাশে থেকে নিষ্ঠার সঙ্গে ছাত্রদলের রাজনীতি করে এসেছি। বিভিন্ন পর্যায়ে নেতাদের সিদ্ধান্তে আমাকে কলেজ শাখার সভাপতি করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে পদবঞ্চিত একাংশ কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং আওয়ামী লীগ-ঘেঁষা আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।”

রবিউল ইসলাম আরও বলেন, “আমরা কেউ কখনো ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। ২০২৩ সালে ছাত্রলীগের কয়েকজন একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে জোর করে নিয়ে যায়, সেখানকার একটি ছবি এখন অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক সাকিব আল হাসান রাফি বলেন, “ফেসবুকে ছড়ানো ছাত্রলীগ সংশ্লিষ্ট কমিটির যে ছবি দেখানো হচ্ছে, তা আমার অজানা। এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হচ্ছে।”

তিনি আরও দাবি করেন, পদবঞ্চিত ছাত্রদলের কিছু কর্মী ব্যক্তিগত অসন্তোষ থেকে কমিটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছেন। “আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে শক্তিশালী করবো,”—বলেন তিনি।

সংবাদ সম্মেলনে নবগঠিত আংশিক কমিটির বেশিরভাগ সদস্য এবং পূর্ণাঙ্গ কমিটিতে পদ প্রত্যাশী অনেকে উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

পটুয়াখালীতে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন

Update Time : 11:14:26 pm, Thursday, 8 May 2025

প্রিন্ট করুন :