ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

জুলাই বিপ্লবে গুলিতে নিহত সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

রাজবাড়ী প্রতিনিধি||

রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিলটাকাপোড়া গ্রামের সাগর আহমেদের (২১) মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেয় আদালত। তবে বুধবার (৭ মে) মরদেহ উত্তোলনে গেলে নিহতের পরিবারের আপত্তির মুখে তা স্থগিত করা হয়।

বেলা ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে মামলার তদন্ত কর্মকর্তা, চিকিৎসক ও পুলিশের একটি দল মরদেহ উত্তোলনের জন্য টাকাপোড়া কবরস্থানে যান। কিন্তু নিহত সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী চাচাতো ভাই সাইফুল ইসলাম দৃঢ়ভাবে আপত্তি জানান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন বলেন, “আদালতের নির্দেশে আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে মরদেহ উত্তোলনের জন্য গিয়েছিলাম। কিন্তু পরিবারের আবেগ ও মানবিক অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তা না করেই ফিরে এসেছি। লিখিত আপত্তি গ্রহণ করে বিষয়টি আদালতকে জানানো হবে।”

তদন্ত কর্মকর্তা এসআই রাশেদুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত মামলার তদন্তের অংশ হলেও পরিবারের সম্মতি না থাকায় তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বিষয়টি আদালতের মাধ্যমে প্রক্রিয়া অনুযায়ী সমাধান করা হবে। এদিকে আমরা মামলার অন্যান্য তদন্ত ও আসামি শনাক্তে কাজ করছি।”

সাগরের বাবা তোফাজ্জল হোসেন বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আজ তার লাশ কবর থেকে তুলতে হলে আগে আমাকে কবর দিতে হবে। আমি আমার সন্তানের মরদেহ উত্তোলন চাই না। চাই কেবল তার হত্যাকারীদের বিচার।”

বাদী সাইফুল ইসলাম বলেন, “সাগরকে যারা হত্যা করেছে, সেটা দেশবাসী দেখেছে। তার মরদেহ তুলে নতুন করে কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। আমরা দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তার চাই।”

উল্লেখ্য, গত ১৯ জুলাই ২০২৪ সালে ঢাকার মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন মিরপুর সরকারি বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাগর আহমেদ। পরদিন ২০ জুলাই তাঁর মরদেহ নিজ গ্রামে দাফন করা হয়।

এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সাগরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ প্রায় ৩০০ জনকে আসামি করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

জুলাই বিপ্লবে গুলিতে নিহত সাগরের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

Update Time : ০৪:২২:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :