বাগেরহাটে বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেককে দল থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) জেলা বিএনপি পরিবারের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা মালেককে আওয়ামী লীগের দোসর দাবি করে বলেন, তিনি বিভিন্ন অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনী সময় আওয়ামী লীগ প্রার্থী শেখ তন্ময়ের পক্ষে ভোট চেয়েছেন, এবং চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।
এছাড়া, মালেক বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ করে ত্যাগী নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে মালেক বলেন, কিছু দিন আগে ফকির তরিকুল ইসলাম সম্পর্কে মন্তব্য করায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তিনি জানান, দলের সম্মেলনকে কেন্দ্র করেও অপপ্রচার চলছে।
সাউথ বাংলা ডেস্ক 


























