ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে নিখোঁজ তরুণী

কুমিল্লার দেবিদ্বারে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে উম্মে তাহমিনা আক্তার (১৯) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের চারদিনেও সন্ধান মেলেনি তার।

গত শনিবার (১৯ এপ্রিল) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকা থেকে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ হওয়া তাহমিনা আক্তার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গঙ্গানগর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তিনি স্নাতকে ভর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

তাহমিনার পরিবার জানায়, দেবিদ্বার থেকে এসএসসি পাস করার পর ঢাকার কালাচাঁদপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা বিষয়ে ভর্তি হন তাহমিনা। পরিবারসহ তারা ভাটারা এলাকা সংলগ্ন স্থানে বসবাস করতেন। গত বছর এইচএসসি পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিচ্ছিলেন তিনি।

গত শনিবার (১৯ এপ্রিল) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাহমিনা ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য দেবিদ্বারে তার দাদার বাড়িতে আসেন।

কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে আসন পড়ায় সরাসরি দেবিদ্বার থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা শেষে তিনি দেবিদ্বার ফিরে যান। বিকেল ৩ টার দিকে দাদার বাড়িতে জাফরগঞ্জ ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সংশোধন করবেন বলে বের হন। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাওয়ার পরও ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনদিনেও ফিরে না আসায় সর্বশেষ ২১ এপ্রিল বিকেলে দেবিদ্বার থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ভাই।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দিন মো. ইলিয়াছ বলেন, নিখোঁজ কিশোরীর পরিবার নিখোঁজ ডায়েরি করেছে। নিখোঁজ তরুণীর সন্ধান পেতে কাজ করছে পুলিশ। সূত্র-ঢাকা পোস্ট

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে নিখোঁজ তরুণী

Update Time : ০৫:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :