ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময়

ঝিনাইদহে সুদের কারবারি আলতাফ আটক

ঝিনাইদহের হরিণাকুণ্ডুুতে এক সুদে কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কুলবাড়িয়া বাজারে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুদে কারবারি আলতাফ মন্ডল কুলবাড়িয়া গ্রামের মৃত গোলাপ মন্ডলের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, আলতাফ মন্ডল দীর্ঘদিন ধরে সুদে কারবারের সাথে জড়িত এমন তথ্য পায় ফলসী ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে থাকা এস আই সাইফুল ইসলাম। আলতাফ নিজ গ্রামের অসহায়, দরিদ্র মানুষের কাছ থেকে ব্লাক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে টাকা ধার দিত। মূল টাকা আদায় করার পরেও চেকে ইচ্ছামত টাকার পরিমান বসিয়ে তাদেরকে মামলার ভয় দেখিয়ে কয়েক গুন টাকা আদায় করত। তার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগীরা। কিন্তু প্রভাবশালী হওয়ায় তার ভয়ে কেউ থানায় অভিযোগ করতে সাহস পায়নি।
হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলামের নির্দেশে তথ্যানুসন্ধানে সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতে কুলবাড়িয়া বাজারে যায় এস আই আলাউদ্দিন আল আজাদ। কুলবাড়িয়া বাজারে পুলিশের অবস্থান জানতে পেরে আলতাফ পালাতে গেলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার কথায় সন্দেহ হলে স্থানীয়দের সহযোগীতায় তার ঘর তল্লাসি করে শিউলী খাতুন নামের একজনের স্বাক্ষরিত দুইটি ব্লাক চেক ও একলাখ দশ হাজার টাকার উল্লেখিত আর একটি চেক উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সময়ে এইসব সুদখোর ব্লাক চেক নিয়ে মানুষকে হয়রানী করছে এবং তাদের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। টাকা দিতে না পেরে তারা ঘর ছাড়া হচ্ছে। এসব মানুষকে নিবৃত্তি করার জন্য আমাদের এই অভিযান চলছে এবং অভিযান চলমান থাকবে। তিনি আরও বলেন ঝিনাইদহ মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তারিখ বিহীন ৩ টি চেক উদ্ধার করি। তার বিরুদ্ধে দ্রুত বিচারের মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সুদে কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

উৎসবমুখর আয়োজনে জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন নেতৃত্ব

ঝিনাইদহে সুদের কারবারি আলতাফ আটক

Update Time : ০৬:০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩

প্রিন্ট করুন :