ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক

বগুড়ার ধুনটে সফের আলী প্রাং (৫০) নামে এক  কৃষকের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু, ২টি ছাগলসহ ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় কৃষকের পরিবার সর্বশান্ত হয়ে খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।
বুধবার (১৩ই এপ্রিল) দিবাগত ২টার দিকে উপজলোর চৌকিবাড়ী ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এসময় ফায়ার সার্ভিসের সদস্যরা রাস্তা অনেক দূরত্ব হওয়ায় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাড়ির ঘরগুলো পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভয়াবহ এ আগুনে পুড়ে কৃষক পরিবারের টিনের তৈরী ২টি ঘর, ৩টি গরু,২টি ছাগল আসবাবপত্রসহ ধান, চাল ও নগদ ২লক্ষ টাকা পুড়ে যায়। এ অগ্নিকাণ্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ কৃষক সফের আলী প্রাং বলেন, পরিবারের সদস্যদের পরনের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে আছি।
এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন বলেন, সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারটিকে সাহায্য সহযোগীতা করা হবে।
চৌকিবাড়ি পরিষদের চেয়ারম্যান মোঃ হাসানুল করিম (পুটু) অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদেরকে সাহায্যে সহযোগীতা আশ্বাস দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ধুনটে আগুনে পুড়ে সর্বশান্ত কৃষক

Update Time : ১১:১৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

প্রিন্ট করুন :