নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র সিরাতুন্নবী (সা.) ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) আয়োজিত ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাতুন্নবী (সা.) উদযাপন কমিটির আহ্বায়ক ও কৃষি অনুষদের ডিন প্রফেসর এম. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও কমিটির সদস্য-সচিব ড. রাহাত মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.বি.এম. সাইফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, মানব ইতিহাসের সবচেয়ে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্ব মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি শুধু ধর্মের প্রচারকই ছিলেন না; আদর্শ সমাজ সংস্কারক, সফল রাষ্ট্রনায়ক ও মানবতার মূর্ত প্রতীক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি বলেন, তরুণ সমাজ মহানবী (সা.)-এর প্রদর্শিত পথ ও নৈতিকতা অনুসরণ করলে একটি সুন্দর, সাম্যভিত্তিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। শিক্ষার্থীদের মাদক, ইভটিজিং, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন থেকে শিক্ষা নিয়ে নম্রতা, পরোপকার, সদাচার ও নৈতিকতার চর্চা করতে হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং সৃজণী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
জনসংযোগ ও প্রকাশনা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
শিরোনাম :
মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান পবিপ্রবি উপাচার্যের
-
Reporter Name - Update Time : ০৮:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- ১৩৩ Time View
Tag :
Popular Post
























