ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

রামুতে রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় নিহত ৫

‎ তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি ||

কক্সবাজারের রামুতে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একই পরিবারের পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন—অটোরিকশাচালক হাবিব উল্লাহ (৫০), যাত্রী রেনু আরা (৪৫), তার বোন আসমা আরা (১৩) এবং রেনু আরার দুই শিশু সন্তান আশেক উল্লাহ (৩) ও আতা উল্লাহ (১.৫)। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।
<span;>‎
<span;>‎প্রত্যক্ষদর্শীরা জানান, রশিদনগরের অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় অটোরিকশাটি হঠাৎ ট্রেন লাইনের ওপর উঠে পড়ে। ঠিক তখনই ঢাকাগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ এসে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত অটোরিকশাটিকে টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে ঘটনাস্থলেই সবাই নিহত হন।
<span;>‎
<span;>‎রশিদনগর ইউপি সদস্য বদি আলম বলেন, “ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ছুটে গিয়ে রেললাইনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মরদেহগুলো উদ্ধার করে।”

‎দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা রামুর পানিরছড়া এলাকায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ আটকে রেখে বিক্ষোভ করে। তারা রেলক্রসিংয়ে গেট না থাকার তীব্র প্রতিবাদ জানান। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের আশ্বাসে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
<span;>‎
<span;>‎স্থানীয়দের অভিযোগ, রশিদনগর রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

রামুতে রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় নিহত ৫

Update Time : ১০:৩৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫

প্রিন্ট করুন :