ঢাকা ০৭:১০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ২৪ Time View

শেখ রায়হান হোসেন
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাটে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে শ্রদ্ধা রাহা নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেষ রাহার মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার সময় পরিবারের সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন।

শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় শ্রদ্ধা বাড়ির উঠানে একা খেলছিল। এ সময় সবার অজান্তে বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে তাকে ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুই বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন বলেন ,গাংনী ইউনিয়নের আন্দিক গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শ্রদ্ধা রাহার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

মোল্লাহাটে পুকুরে ডুবে দুই বছরের শিশু শ্রদ্ধার মৃত্যু

Update Time : ১১:০৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

প্রিন্ট করুন :