ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

এনসিপির সভায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

গাইবান্ধা প্রতিনিধি||
গাইবান্ধায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক মতবিনিময় সভায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতার উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

গত শুক্রবার (২৩ মে) জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, উপজেলা কমিটি গঠন এবং দলীয় নিবন্ধন সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নেতারা অংশ নেন।

সভায় অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সংগঠক আসাদুল্লাহ গালিব ও সাদিয়া ফারজান দিনা, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ।

তবে সব আলোচনার ঊর্ধ্বে উঠে আসে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম তালুকদারের উপস্থিতি।

২০১৩ সালের কাউন্সিলের মাধ্যমে গঠিত শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাদ্দাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং এখনও সেই পদেই বহাল আছেন। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান বলেন, ‘সাদ্দাম এখনও আমাদের কমিটির সাধারণ সম্পাদক। সুসময়ে দলের সুবিধা নেওয়ার পর কেউ যদি দুর্দিনে গাদ্দারি করে, তাহলে সেটি অত্যন্ত দুঃখজনক।’

এনসিপির সভায় একজন নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকে আমন্ত্রণ জানানো নিয়ে দলের ভেতরে অসন্তোষ ছড়িয়ে পড়ে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা বলেন, ‘একজন ফ্যাসিবাদী আদর্শে বেড়ে ওঠা নেতাকে দলে জায়গা দেওয়া আমাদের আদর্শিক অবস্থানের পরিপন্থী। আমরা বিকল্প শক্তি হতে চাই, পুরোনো ধারা নয়।’

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করছেন, ‘পুরোনো রাজনীতির মুখগুলো নিয়ে নতুন দল গঠনের চেষ্টা করলে এনসিপির পরিবর্তনের বার্তা কেবল কথার কথা হয়ে থাকবে।’

এ বিষয়ে জানতে চাইলে এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ বলেন, ‘সাদ্দাম তালুকদার নামের কোনো ব্যক্তিকে আমি চিনি না।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

এনসিপির সভায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

Update Time : ০৭:৫১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

প্রিন্ট করুন :