ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে জিয়া গবেষণা পরিষদের মিছিল-সমাবেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ৪২ Time View

নিজস্ব প্রতিবেদক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ী ও মীরহাজারীবাগ এলাকায় মিছিল ও সমাবেশ করেছে জিয়া গবেষণা পরিষদ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আয়োজিত কর্মসূচিতে যুবদল নেতা মৃধা তারেক রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা, বিএনপি নেতা ও জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ক্রোর রাসেল আহমেদ, ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি ও ব্যবসায়ী মো. খোরশেদ আলম এবং বাউফল উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি মো. ইমতিয়াজ রসুল পান্নু। এ ছাড়া বিএনপি নেতা মো. জহির মৃধা, হারুন গাজীসহ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে আনিসুর রহমান আনিস বলেন, ২০০৮ সালের এই দিনে দীর্ঘ ৩৭২ দিনের বন্দিজীবনের অবসান ঘটিয়ে কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বেগম খালেদা জিয়া মুক্ত আকাশে ফিরে আসেন। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থেকেও তিনি অন্যায় ও অপশক্তির কাছে মাথা নত করেননি।

তিনি বলেন, ‘বাংলার মাটিতে ফ্যাসিবাদের কোনো স্থান হবে না। এদের শিকড় চিরতরে উপড়ে ফেলতে হবে।’ একাত্তরের পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদী ও রাজাকারদের মূল উৎপাটন করাকে নিজেদের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, শহীদ জিয়া গবেষণা পরিষদ দেশের প্রতিটি প্রান্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে বদ্ধপরিকর।

সমাবেশের আগে আনিসুর রহমান আনিসের নেতৃত্বে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ ও মীরহাজারীবাগ এলাকায় পৃথক দুটি মিছিল বের করা হয়। মিছিল দুটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

খালেদা জিয়ার কারামুক্তি দিবসে জিয়া গবেষণা পরিষদের মিছিল-সমাবেশ

Update Time : ০৭:১৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :