ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

আ.লীগ বাংলাদেশকে ‘অত্যাচারী রাষ্ট্রে’ পরিণত করেছিল: হাফিজ উদ্দিন

  • Reporter Name
  • Update Time : ০৭:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ Time View

ভোলা প্রতিনিধিঃ

আওয়ামী লীগ বাংলাদেশকে একটি ‘অত্যাচারী রাষ্ট্রে’ পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, “আওয়ামী লীগ এ দেশের সর্বনাশ করে গেছে। রিজার্ভের টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে গেছে। আয়নাঘর নামে টর্চার সেলের কথা এ দেশের মানুষ আগে কখনো জানত না। আওয়ামী মাফিয়াগোষ্ঠী আয়নাঘর বানিয়ে নিরীহ মানুষকে নির্যাতন করেছে।”

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিনা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করে আওয়ামী লীগ ঘৃণিত হয়েছে।

মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পিকার। একই সঙ্গে তিনি তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরের আশ্বাস দেন।

তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তাঁকে মনে রেখেছে। লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক।”

নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন বলেন, “আমি কখনো ধনসম্পদ অর্জনের চেষ্টা করিনি। অথচ এখন অনেক এমপি হাজার হাজার কোটি টাকা বানান।”

তিনি জনগণের উদ্দেশে বলেন, বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিনসহ অন্য নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

আ.লীগ বাংলাদেশকে ‘অত্যাচারী রাষ্ট্রে’ পরিণত করেছিল: হাফিজ উদ্দিন

Update Time : ০৭:০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

প্রিন্ট করুন :