
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, “বিনা অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীসহ অসংখ্য মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করে আওয়ামী লীগ ঘৃণিত হয়েছে।
মতবিনিময় সভায় তজুমদ্দিন উপজেলার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন স্পিকার। একই সঙ্গে তিনি তজুমদ্দিনকে পৌরসভায় রূপান্তরের আশ্বাস দেন।
তিনি বলেন, “শহীদ জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তাঁকে মনে রেখেছে। লালমোহন থেকে সর্বপ্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করি। মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক।”
নিজের রাজনৈতিক ও পেশাগত জীবনের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন বলেন, “আমি কখনো ধনসম্পদ অর্জনের চেষ্টা করিনি। অথচ এখন অনেক এমপি হাজার হাজার কোটি টাকা বানান।”
তিনি জনগণের উদ্দেশে বলেন, বাংলাদেশের সুনাম যেন অক্ষুণ্ন থাকে, সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু এবং মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিনসহ অন্য নেতারা।