Dhaka 1:38 pm, Thursday, 18 June 2026

বরগুনা জেনারেল হাসপাতালের পরিষ্কারে হীড বাংলাদেশে, ছয়জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ

  • Reporter Name
  • Update Time : 08:50:30 pm, Friday, 23 May 2025
  • 179 Time View

মোঃ শাহজালাল, বরগুনা||

বরগুনার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের করুণ চিত্র বদলাতে এগিয়ে এল হীড বাংলাদেশ। হাসপাতালে কর্মী সংকট, অপরিচ্ছন্ন পরিবেশ আর উপচে পড়া রোগীর ভিড়ে যখন চিকিৎসা কার্যক্রম ব্যাহত—ঠিক তখনই শিশু ও মহিলা ওয়ার্ডের দায়িত্ব নিল এই স্বেচ্ছাসেবী সংস্থা।

গত ১০ এপ্রিল, হীড বাংলাদেশ ছয়জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দিয়ে শিশু ও মহিলা ওয়ার্ড—হাসপাতালের চার ও পাঁচ নম্বর ফ্লোর—পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেয়। এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন রোগী ও স্বজনরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক থেকে শুরু করে সকলেই প্রশংসায় ভাসাচ্ছেন হীড বাংলাদেশকে।

উল্লেখযোগ্য যে, ২৫০ শয্যার এই হাসপাতাল এখনো ১০০ শয্যার জনবল দিয়ে কোনওরকমে টিকে আছে। বিশেষজ্ঞ ডাক্তার, সহায়ক কর্মী, এমনকি পরিচ্ছন্নতা কর্মীর সঙ্কট এখানে প্রকট। এমন পরিস্থিতিতে পুরো হাসপাতালজুড়েই অপরিচ্ছন্নতা ছিল চোখে পড়ার মতো।

হীড বাংলাদেশের বর্তমান নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “আমি বরগুনার সন্তান। বরগুনা ২৫০ শয্যার হাসপাতালের এই অবস্থায় বসে থাকা যায় না। তাই হীড বাংলাদেশের সহায়তায় আমরা উদ্যোগ নিয়েছি।”

বরগুনার আয়লা পতাকাটা ইউনিয়নের সন্তান আনোয়ার হোসেন আরও জানান, জেলা হিসেবে বরগুনাকে তারা আলাদাভাবে গুরুত্ব দিয়ে দেখছেন এবং উন্নয়নমূলক নানা কর্মকাণ্ডের মাধ্যমে হীড বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করছেন।

এক মানবিক উদ্যোগ বদলে দিতে পারে হাসপাতালের চেহারা—এই ঘটনা তারই প্রমাণ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

বরগুনা জেনারেল হাসপাতালের পরিষ্কারে হীড বাংলাদেশে, ছয়জন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ

Update Time : 08:50:30 pm, Friday, 23 May 2025

প্রিন্ট করুন :