ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

দুমকীতে পানির মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

পটুয়াখালীর দুমকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া গ্রামে পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ মুরাদিয়ার নব ডাক্তারের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম স্থানীয়ভাবে পরিচিত একজন নির্মাণ শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাজের ফাঁকে ভবনের পানির মোটর চালু করতে গেলে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন নজরুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সকালের শিরোনামকে জানান, নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। নজরুল ইসলামের অকাল মৃত্যুতে পরিবার-পরিজনসহ স্থানীয়দের মাঝে চলছে গভীর শোক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দুমকীতে পানির মোটর চালু করতে গিয়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

Update Time : ১২:৫৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

প্রিন্ট করুন :