পটুয়াখালী প্রতিনিধি: দ্য ডেইলি স্টার-এর পটুয়াখালী জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মো. সোহরাব হোসেন মারা গেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সহকর্মী ও বিভিন্ন মহলের ব্যক্তিরা। তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোঃ রিয়াজুল ইসলাম 




















