ভোলা প্রতিনিধি
ভোলার সন্তান মো. রাকিব শিকদার সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার ঢাকার হাতিরঝিল সংলগ্ন একটি রেস্টুরেন্টে বিশ্ববিদ্যালয়ের কর্মীসভা ও নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব গঠিত হয়।
দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভোট গণনা শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি দিনার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মো. সাব্বির হোসেনকে সভাপতি এবং মো. রাকিব শিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে সাব্বির হোসেন পেয়েছেন ৭২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. রাকিব শিকদার পেয়েছেন ৬৪ ভোট। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে মো. দোবাইদুর রহমান পেয়েছেন ৪৪ ভোট এবং সাইফুল ইসলাম মিরাজ পেয়েছেন ৫০ ভোট।
নির্বাচনের পর মো. রাকিব শিকদার বলেন, “শিক্ষার্থীদের ভালোবাসা আর আস্থার প্রতিদান স্বরূপ আমি তাদের অধিকার ও সংগঠনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবো।”
নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। সাধারণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব বেছে নিয়েছেন, যা একটি শিক্ষার্থী বান্ধব, গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেকে। নতুন নেতৃত্বের মাধ্যমে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সাউথ বাংলা ডেস্ক 


























