ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

আমতলীতে শ্রমিকদল নেতার হয়রানির অভিযোগে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • ১৮৩ Time View

আমতলী (বরগুনা) প্রতিনিধি||

বরগুনার আমতলীতে শ্রমিকদলের সভাপতি হারুন ফকিরকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার আড়পাঙ্গাশিয়া বাজারে প্রায় তিন শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মো. হারুন ফকিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মামলা করে হয়রানি করা হচ্ছে। গত ২৭ এপ্রিল স্থানীয় জাকির হোসেন মোল্লা আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। সাত দিন পর আদালত তার জামিন মঞ্জুর করেন।

হারুন ফকির বলেন, “জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর জাকির হোসেন মোল্লা মামলা নিষ্পত্তির শর্তে আমার কাছে এক লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে নতুন করে আরেকটি মামলা দেওয়ার হুমকি দেন। বর্তমানে কিছু প্রভাবশালী মহলের ইন্ধনে আমাকে ঘায়েল করার চেষ্টায় তারা ব্যস্ত। তাদের কোনো ব্যক্তিগত শত্রুতা না থাকলেও পূর্বে এক সালিশে উপস্থিত থাকার কারণেই তারা আমার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র করছেন।”

মানববন্ধনে বক্তব্য দেন মো. সানা উল্লাহ, মো. শাকিল, ওবায়দুল প্যাদা, মর্জিনা বেগম, শিউলি বেগম, নিলুফা আক্তার প্রমুখ। তাঁরা বলেন, “শ্রমিকদলের সভাপতি হারুন ফকিরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং যারা ষড়যন্ত্রে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”

বিষয়টি জানতে মামলার বাদী জাকির হোসেন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

আমতলীতে শ্রমিকদল নেতার হয়রানির অভিযোগে মানববন্ধন

Update Time : ০৯:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

প্রিন্ট করুন :