ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

পবিপ্রবি ভিসির সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের ডিজির সৌজন্য সাক্ষাৎ, গবেষণা ও সহযোগিতার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক | ৮ মে ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ)-এর মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান।

বুধবার(৭মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উভয়েই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হওয়ায় এই সাক্ষাৎ ছিল এক স্মৃতিময় ও আন্তরিক পরিবেশে ঘেরা।

সাক্ষাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং কৃষি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক ভবিষ্যৎ সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। এ সময় ভিসি পবিপ্রবির পক্ষ থেকে অতিথিকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ডিজি মাহবুবুর রহমান বর্তমানে খাদ্য মন্ত্রণালয়ের অধীনস্থ এফপিএমইউ’র মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দেশের খাদ্য পরিকল্পনা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক শ্রদ্ধা, শিক্ষা-সংযোগ ও গবেষণা সহযোগিতার এক গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

পবিপ্রবি ভিসির সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের ডিজির সৌজন্য সাক্ষাৎ, গবেষণা ও সহযোগিতার সম্ভাবনা

Update Time : ১২:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

প্রিন্ট করুন :