ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

তীব্র তাপদাহে কক্সবাজারে তরুণের মৃত্যু, হিট স্ট্রোকে প্রাণ গেল রাশেদের

তারিকুল তাজ, কক্সবাজার প্রতিনিধি

সারাদেশে বিরাজমান প্রচণ্ড তাপপ্রবাহ প্রাণ কাড়ল কক্সবাজারের এক তরুণের। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মো. রাশেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

রাশেদ পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে পেকুয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ইউসুফ আলী জানান, “রাশেদ অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন। তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।” তবে পথেই থেমে যায় রাশেদের জীবন। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরি এলাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রাশেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়। ক্রমবর্ধমান তাপপ্রবাহের মাঝে এই ঘটনা জনমনে নতুন করে শঙ্কা জাগিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

তীব্র তাপদাহে কক্সবাজারে তরুণের মৃত্যু, হিট স্ট্রোকে প্রাণ গেল রাশেদের

Update Time : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫

প্রিন্ট করুন :