ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

ভোলা প্রতিনিধি||
ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও হাতবোমা উদ্ধার করা হয়েছে। অভিযানে মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামের স্থানীয় আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন।

মঙ্গলবার (৬ মে) ভোররাতে ভোলা সদর উপজেলার চর সামাইয়া ইউনিয়নের সিফলী গ্রামে এই অভিযান পরিচালিত হয়। আটক মাইনুদ্দিন মোল্লা ওই ইউনিয়নের মৃত শাহজাহান মোল্লার ছেলে এবং চর সামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম এম হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে ভোর ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও ভোলা সদর থানার পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাইনুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে ৬টি হাতবোমা (ককটেল), ৫টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, ২টি রামদা, ১টি কুড়াল এবং ২টি চাপাতি উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানের সময় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় সংশ্লিষ্ট বাহিনী।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ভোলায় অস্ত্র ও বোমাসহ আওয়ামী লীগ নেতা আটক

Update Time : ০৩:৩৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :