ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

ব্যবসায়ীকে জবাই করে হত্যা: ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নোয়াখালীর সোনাইমুড়ী থেকে ১১ বছর ধরে পলাতক থাকা এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি লক্ষ্মীপুরের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়া হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি।

গ্রেপ্তার হওয়া আসামির নাম মো. জুলফিকার (২৮)। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার সৈয়দপুনর কাশেম ভূঁইয়ার বাড়ির বাসিন্দা ও নুরুল ইসলামের ছেলে।

র‍্যাব-১১, সিপিসি-৩ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (৫ মে) রাতে নোয়াখালীর সোনাইমুড়ী বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৪ সালের ২১ মে রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের ব্যবসায়ী আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়। পরদিন সকালে তার মরদেহ নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করে পুলিশ। হত্যার চার দিন পর নিহতের স্ত্রী অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

ঘটনার তদন্ত শেষে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আটজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। মো. জুলফিকার ছিলেন ওই মামলার এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে রায় ঘোষণার আগেই তিনি আত্মগোপনে চলে যান।

অবশেষে ৫ মে রাতে র‍্যাব-১১ এর একটি দল অভিযান চালিয়ে তাকে সোনাইমুড়ী বাইপাস থেকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

ব্যবসায়ীকে জবাই করে হত্যা: ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Update Time : ০৩:০৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

প্রিন্ট করুন :