ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

যশোরে গলায় লিচুর বিচি আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

যশোরের মনিরামপুর উপজেলায় গলায় লিচুর বিচি আটকে মায়াজ হাসান (১.৫ বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৫ মে) বিকেল ৫টার দিকে মনিরামপুর পৌরসভার জুড়ানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মায়াজ জুড়ানপুর কাজী পাড়ার বাসিন্দা হোগলাডাঙ্গা কেজি কেএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আইনুল হকের একমাত্র পুত্র।

শিশুটির পরিবার জানায়, বিকেলে পিতার সাথে বসে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত লিচুর বিচি গলায় আটকে যায়। সঙ্গে সঙ্গে শিশুটির মুখ নীল হয়ে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে পথেই কুয়াদা বাজারের কাছে শিশুটি মারা যায়।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. দেবাশীষ বিশ্বাস জানান, শিশুটির গলায় লিচুর বিচি আটকে গিয়ে শ্বাসনালী বন্ধ হয়ে যায়। দ্রুত রেফার্ড করা হলেও পথেই তার মৃত্যু হয়।

শিশুর মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। সোমবার রাত ১০টায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

বরিশালে বিয়ের দাওয়াতকে কেন্দ্র করে হামলা, আহত ৩

যশোরে গলায় লিচুর বিচি আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

Update Time : ১১:১৪:০০ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

প্রিন্ট করুন :