ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

গলাচিপায় বিদ্যুতের কাজ করতে গিয়ে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহির সরদার (৪৮) নামে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কালিকাপুর বারো কানিয়া ব্রিজ সংলগ্ন নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহির সরদার চরকাজল ইউনিয়নের আবদুল হক সরদারের ছেলে। তবে তিনি বর্তমানে গলাচিপা সদর ইউনিয়নে নতুন বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জহির সরদার বাড়ির পাশের অন্য একটি ঘর থেকে বিদ্যুতের লাইন টেনে নিজেই সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আবেদনক্রমে মরদেহ পারিবারিকভাবে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

হঠাৎ এমন দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

গলাচিপায় বিদ্যুতের কাজ করতে গিয়ে মাইক্রোবাস ড্রাইভারের মৃত্যু

Update Time : ০৯:৪৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

প্রিন্ট করুন :