ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

মির্জাগঞ্জে মে দিবসের র‍্যালীতে দুই পক্ষের হট্টগোল, পণ্ড হয়ে গেল কর্মসূচি

নাঈম ইসলাম, মির্জাগঞ্জ প্রতিনিধি ||

মির্জাগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক দলের আয়োজিত র‍্যালী অভ্যন্তরীণ বিরোধ ও হট্টগোলে পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় র‍্যালীটি কোর্ট এলাকা থেকে শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে পৌঁছালে সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিনে ও সময়ে পৃথক দুটি শ্রমিক দলীয় র‍্যালী বের হলে এক পর্যায়ে তা মুখোমুখি হয়ে পড়ে। এরপর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে শুরু হয় হট্টগোল ও ধস্তাধস্তি। এতে মুহূর্তের মধ্যেই র‍্যালীটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং অংশগ্রহণকারীরা ছড়িয়ে পড়ে।

র‍্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু, সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, শ্রমিক দলের সভাপতি নাসির উদ্দীন হাওলাদার, সাধারণ সম্পাদক নান্নু সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

পুলিশ ও প্রশাসনের কেউ ঘটনার সময় উপস্থিত ছিল না বলে জানা গেছে। তবে র‍্যালী পণ্ড হওয়ার বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মির্জাগঞ্জে মে দিবসের র‍্যালীতে দুই পক্ষের হট্টগোল, পণ্ড হয়ে গেল কর্মসূচি

Update Time : ০৯:২৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

প্রিন্ট করুন :