সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রবাসীদের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় করার লক্ষ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠী এক মনোমুগ্ধকর মিলনমেলার আয়োজন করে।
গত রোববার ফ্রাঙ্কফুর্টের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন সংগঠনের সভাপতি আবু করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়ন, সহ-সভাপতি লিপি আমজাদ ও শাফী হোসাইন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পপি নুপুরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিয়নের পরিচালনায় অনুষ্ঠিত মিলনমেলায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণিপেশার অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, প্রবাসে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং প্রবাসী সমাজের মধ্যে সৌহার্দ্য বজায় রাখাই নাগরিক সাংস্কৃতিক গোষ্ঠীর মূল লক্ষ্য।
প্রবাসী বাংলাদেশিদের এই অরাজনৈতিক সংগঠনটি বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ নানা সামাজিক কর্মকাণ্ড ও বার্ষিক ইসলামিক মাহফিল আয়োজন করে আসছে।
সাউথ বাংলা ডেস্ক 


























