ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ

কলাপাড়ায় মাছের ঘেরে ডুবে শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে একটি মাছের ঘের থেকে ফাহিম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে।

সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ফাহিম লোন্দা গ্রামের মো. শাহিন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে ফাহিম বাড়ির পাশে তাদের নিজস্ব মাছের ঘেরের পাড়ে খেলতে যায়। একপর্যায়ে সে পানিতে পড়ে যায় এবং ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ পর মাছের ঘের থেকেই তার নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

গোয়াইনঘাটে অভিযাত্রিকের মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন, অংশ নিল ২ হাজার ৪৮ শিক্ষার্থী

কলাপাড়ায় মাছের ঘেরে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ১২:৩৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :