ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

সাপের ছোবলে প্রাণ গেল দুই সন্তানের জননীর

চাঁদপুরের হাজীগঞ্জে বিষাক্ত সাপের কামড়ে শিল্পী বেগম নামের (৩৫) এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে, এদিন সকালে নিজ বসতঘরের রান্নাঘরে মসল্লা করার সময় তার হাতে সাপে কামড় দেয়।

বিষয়টি নিশ্চিত করে হাটিলা পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ জাকির হোসেন লিটু জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিল্পী বেগম মারা যান।

মারা যাওয়া শিল্পী বেগম উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের কলার বেপারী বাড়ির মো. আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। হাজীগঞ্জ-কচুয়া রোডস্থ পাতানিশ গ্রামের পোদ্দার বাড়ি সংলগ্ন নতুন বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন এবং এই বাড়িতে তিনি সাপের দর্শনের শিকার হন।

নিহতের প্রতিবেশী মো. রবিউল আউয়াল জানান, এদিন সকালে রান্নাঘরে মসল্লা পিষানো শেষে শিলপাটা পানি দিয়ে পরিষ্কার করছিলেন গৃহবধূ শিল্পী বেগম। এ সময় তাকে সাপে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। তাৎক্ষনিক পরিবারের লোকজন এসে তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ সময় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শিল্পী বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে কুমিল্লায় নেয়ার পথে মারা যান। খবর পেয়ে সাপুড়ে এসে শিলপাটার নিচে থাকা মাটির গর্ত থেকে সাপটি উদ্ধার করে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আসার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কিছু পরীক্ষা দেওয়া হয়েছিল। কিন্তু রিপোর্ট আসার আগেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

সাপের ছোবলে প্রাণ গেল দুই সন্তানের জননীর

Update Time : ১০:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :