বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে পদযাত্রা করেছে ছাত্র-জনতা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তব্য দেন যুব নেতা রেজাউল করিম, ছাত্রনেতা গাজী রেদোয়ান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম হাসিবুল ইসলাম, বিএম কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান নাঈম, হাতেম আলী কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম শান্ত, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজের শিক্ষার্থী ইব্রাহীম মল্লিক, ইসলামিয়া কলেজ শিক্ষার্থী মুহাম্মদ রিয়াজ মীর, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জহিরুল ইসলাম জিহাদ প্রমুখ।
জনতার পক্ষ থেকে দাবি ওঠে, বরিশালের জনগণ প্রকৃত বিজয়ীকেই মেয়র হিসেবে দেখতে চায়। সেই দাবি থেকেই তারা নির্বাচন বাতিল করে মুফতি ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, এর আগে গত ১৭ এপ্রিল বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালত ও সিটি নির্বাচনী ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন মুফতি ফয়জুল করিম। মামলায় নির্বাচনের ফলাফল বাতিল করে তাকে বিজয়ী ঘোষণা করার আবেদন জানান তিনি। আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির তার পক্ষে মামলাটি দাখিল করেন।
সাউথ বাংলা ডেস্ক 


























