Dhaka 6:05 pm, Thursday, 18 June 2026

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন-ভাতা জুনে

চলতি বছরের জুন মাস থেকেই কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত সকল শিক্ষকদের বেতন ও ভাতা প্রদান করা হবে ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে।

ইতোমধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রদান করা হয়েছে ১১টি নির্বাচিত প্রতিষ্ঠানের শিক্ষকদের। পাইলট প্রকল্প হিসেবে এই পদক্ষেপ সফলভাবে বাস্তবায়িত হওয়ায় এখন দেশব্যাপী কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল এমপিওভুক্ত শিক্ষককে এই ব্যবস্থার আওতায় আনার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (এমপিও) খোরশেদ আলম জানিয়েছেন, “আমরা পাইলটিংয়ে আশানুরূপ সফলতা পেয়েছি। এখন জুন মাস থেকে সকল শিক্ষকদের ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ডাটা সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ ডিসেম্বর একটি কর্মশালার মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়। ওই কর্মশালাতেই পাইলট প্রকল্পের জন্য ১১টি প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়। ইএফটির মাধ্যমে বেতন প্রদানের ফলে সময়মতো বেতন প্রাপ্তি, স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত লেনদেন নিশ্চিত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post

কারিগরি শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন-ভাতা জুনে

Update Time : 03:16:44 pm, Wednesday, 23 April 2025

প্রিন্ট করুন :