রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের সংঘর্ষে আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। এরা হলেন—নাজমুন সাকিব (১৮) ও মোহাম্মদ সিয়াম (১৭)।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরের দিকে উদ্ধার করে তাদের দুজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা কলেজ ও সিটি কলেজে সংঘর্ষে এখন পর্যন্ত দুইজন ঢামেকে এসেছে। তাদের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করে।
তার আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র-ঢাকা পোস্ট
সাউথ বাংলা ডেস্ক 
























