ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর খুলনায় র‌্যাবের অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার,গ্রেপ্তার-৪ ইয়াবাসহ আটকের পর ছাত্রদলের দুই নেতা বহিষ্কার সাপে কামড়ের পর অ্যান্টিভেনম না দিয়ে রেফার, পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু  সন্তানদের মুখে খাবার তুলে দিতে লড়াই, ঘরভাড়া দিতে চুল বিক্রি করলেন রেহানা ধর্মপাশায় পানিতে ডুবে আপন দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীর দুমকিতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ১ পাবনায় গোপন কক্ষে চোরাই গরু, পুলিশের হাতে আটক-১ ‘বাবা কোথায়?’—জুলাই শহীদের মেয়ের প্রশ্ন, স্ত্রী চান বিচার ও চাকরি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান, এসকাফ সিরাপসহ আটক-১

শিক্ষার্থীরা মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ারঃ আমিনুল হক

শিক্ষার্থীরা আগামী দিনের মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

শনিবার (১৯ এপ্রিল) মিরপুর গার্লস আইডিয়াল কলেজ অডিটোরিয়ামে দেশ ও মানবতার কল্যাণে কাজ করা ‘এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন’র আয়োজনে ছয় শতাধিক এইচএসসি ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমিনুল হক বলেন, শিক্ষার্থীরা দেশের সম্পদ। ভবিষ্যৎ সুন্দর সমাজ ও মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার হচ্ছেন শিক্ষার্থীরা, যাদেরকে আজ সংবর্ধনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, গত ১৭ বছর আমরা যে স্বৈরাচারমুক্ত আন্দোলন করেছি, সর্বশেষ শিক্ষার্থীরাও আমাদের মধ্যে সেই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে রাজপথে এসেছেন এবং স্বৈরাচারমুক্ত করতে সহযোগিতা করেছেন। নতুন বাংলাদেশ গড়ায় আপনাদের ভূমিকা অপরিসীম।

বিএনপি নেতা আমিনুল হক বলেন, বিএনপি শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব সহকারে দেখছে। গত ১৭ বছরে স্বৈরাচার সরকার বাংলাদেশের শিক্ষাকে ধ্বংস করে ফেলেছে। তারা আমাদের শিশুদের বিকৃত ইতিহাস শিখিয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে বিকৃত ইতিহাস দূর করবে।

আওয়ামী স্বৈরাচার সরকার ক্ষমতায় থাকার সময়ে তারা ২৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে টাকার বিনিময়ে সনদ দিয়েছিল উল্লেখ করে আমিনুল হক বলেন, স্বাধীনতার ৫৩ বছরে যাদের বয়স ৫০ বছর ছিল, তারাও মুক্তিযোদ্ধা হয়ে গেছে। এমনকি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তিনিও একজন ভুয়া মুক্তিযোদ্ধা ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ‘এ খালেক চ্যারিটি ফাউন্ডেশনের’ চেয়ারম্যান আব্দুল খালেক সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি ড. মোহাম্মদ রবিউল ইসলাম, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান স্নিগ্ধ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md. Riajul Islam

Popular Post
Classic Software Technology

খুলনায় ঘর কেড়ে নিয়েছে নদী,স্বপ্ন কেড়ে নিচ্ছে শহর

শিক্ষার্থীরা মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ারঃ আমিনুল হক

Update Time : ০৬:১৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

প্রিন্ট করুন :