ঢাকা ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪

ভোটে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড ও আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭ লাখ ৪৭ হাজার ৩২২ জন সদস্যকে মোতায়েন করা হচ্ছে।

এদের মধ্যে- পুলিশ ও র‍্যাব সদস্য এক লাখ ৮২ হাজার, আনসার পাঁচ লাখ ১৬ হাজার, কোস্টগার্ড দুই হাজার ৩৫৫ এবং বিজিবি সদস্য ৪৬ হাজার ৮৭৬ জন।
সোমবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে ৭ জানুয়ারি।

রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর।

আর ভোটের প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। এ দিন থেকেই প্রার্থীরা প্রচার শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে।

এবার ৩০০ আসনেই ভোট হবে ব্যালট পেপারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনভিত্তিক ভোটার তালিকা আগেই চূড়ান্ত করেছে ইসি।

আসন্ন নির্বাচনে ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪

ভোটে মাঠে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর সাড়ে ৭ লাখ সদস্য

Update Time : ০৬:১৭:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট করুন :