ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪

তৃতীয় দিনে কমল আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

দ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রির তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এর মধ্যে সরাসরি ৭০৯ জন এবং অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এতে দলের আয় হয়েছে ৩ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
প্রথম দিন শনিবার (১৮ নভেম্বর) ১ হাজার ৭৪ টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দ্বিতীয় দিন রোববার বিক্রি হয় (১৯ নভেম্বর) মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম।
এর আগে বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাইয়ের তারিখ ১ থেকে ৭ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২৪

তৃতীয় দিনে কমল আ. লীগের মনোনয়ন ফরম বিক্রি

Update Time : ০৬:৩৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

প্রিন্ট করুন :