ঢাকা ০৭:১১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

সরকার ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে : কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সরকার দেশে ১৪২ তলা বিশিষ্ট একটি আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করেছে। আজ সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ করার সময় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে, পদ্মা সেতুর দুই প্রান্তে বঙ্গবন্ধু স্যাটেলাইট সিটি নির্মাণের পাশাপাশি ঢাকার পূর্বদিকে আধুনিক ও নান্দনিক স্থাপত্যশৈলী সম্বলিত ১৪২ তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে।’ তিনি বলেন, জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জন্য সম্মিলিত অফিস ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের মধ্যে সমস্ত সরকারি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে শতকরা ১০০ ভাগ পরিবেশবান্ধব উপকরণ ও প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই নির্দেশনা মেনে পরিবেশ বান্ধব ব্লক অটোক্লেভড এয়ারেটেড কংক্রিট প্যানেল এবং অন্যান্য উপকরণ তৈরি করা হচ্ছে। সরকারি আবাসন প্রসঙ্গে কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা বিদ্যমান ৮ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা অর্জনে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য মোট ৬,৫০৮টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এবং ৫,২১১টি ফ্ল্যাট নির্মাণের কাজ চলছে। অর্থমন্ত্রী বলেন, আরও ৮ হাজার ৮৩৫টি ফ্ল্যাট, প্রতিটি জেলায় সমন্বিত অফিস ভবন এবং ৬৪টি জেলায় সরকারি কর্মকর্তাদের জন্য ডরমেটরি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, চলমান প্রকল্পগুলো শেষ হলে, সরকারি কর্মচারীদের আবাসন সুবিধা ১৫ শতাংশে পৌঁছাবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

সরকার ১৪২ তলা আইকনিক টাওয়ার নির্মাণের পরিকল্পনা করছে : কামাল

Update Time : ১০:০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

প্রিন্ট করুন :