ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ বরগুনায় মৌলিক সেবা নিশ্চিত করতে অংশীজনদের সমন্বিত উদ্যোগের তাগিদ সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ  পটুয়াখালীতে বিএনপির সমাবেশ-মিছিল, সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহতের ঘোষণা রিজভীকে পবিপ্রবি জিয়া পরিষদের শুভেচ্ছা দুমকীতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক দেলোয়ার খান ‎ ‎ মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪

এবার বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

আবার হোঁচট খেয়ে পড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার (১ জুন) কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ার ফোর্স একাডেমির স্নাতকদের সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চেই হোঁচট খেয়ে পড়ে যান প্রেসিডেন্ট। এসময় বিমান বাহিনীর কর্মকর্তারা তাঁকে সাহায্য করতে ছুটে যান। তবে প্রেসিডেন্টকে কারও সাহায্য ছাড়াই তাঁর আসনে ফিরে যেতে দেখা গেছে।
প্রেসিডেন্ট বাইডেনের বয়স এখন ৮০ বছর। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট তিনি।
এই বয়সে প্রেসিডেন্ট ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটের প্রত্যেকের সঙ্গে করমর্দন করেছেন। এ জন্য তাঁকে দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে।
প্রেসিডেন্টের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে হালনাগাদ দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট বলেছেন, প্রেসিডেন্ট ভালো আছেন। তিনি টুইটারে লিখেছেন, যখন তিনি ক্যাডেটদের সঙ্গে করমর্দন করছিলেন তখন মঞ্চে একটি বালির ব্যাগ ছিল। সেটিতেই হোঁচট খেয়েছেন।
ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেন করমর্দন শেষে হেঁটে তাঁর আসনের দিকে ফিরে আসার সময় হোঁচট খেয়ে পড়ে গেলেন। এরপর একাই উঠে হেঁটে যাওয়ার সময় তাঁকে বালির ব্যাগের দিকে ইশারা করতে দেখা যায়।
অনুষ্ঠান শেষ হওয়ার পর প্রেসিডেন্ট বাইডেনকে দৃশ্যত স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে দেখা গেছে।
অবশ্য প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেনের এভাবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার ঘটনা
এটিই প্রথম নয়। এর আগে সাইকেল থেকে পড়ে গিয়েছিলেন। এয়ার ফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে ওঠার সময়ও একবার হোঁচট খেয়েছিলেন।
এমনিতেই সমালোচকেরা বলেন, প্রেসিডেন্ট পদে দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বাইডেনের বয়সটা খুব বেশিই।
সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে, মার্কিন ভোটারদের অধিকাংশই বাইডেনের বার্ধক্য নিয়ে উদ্বিগ্ন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে দ্বিতীয় মেয়াদের শুরুতে তাঁর বয়স হবে ৮২ বছর। ২০২৪ সালের নভেম্বরে অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এবার বিমানবাহিনীর অনুষ্ঠান মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

Update Time : ১০:৫১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩

প্রিন্ট করুন :