ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ঠোঁট কাটা-তালু ফাটা চিকিৎসায় মেডিকেল ক্যাম্প

কাটা ঠোঁটে ফুটবে হাসি, আসুন জীবনকে ভালোবাসি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জন্মগত ঠোঁট কাটা, তালু ফাটা ও বিকৃত চেহারার চিকিৎসায় ফেনীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ মে) ফেনী জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ আয়োজন করে ফেনীর স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন ‘সহায়’।

সহায়ের সভাপতি মঞ্জিলা আক্তার মিমির সভাপতিত্বে ও সময় টিভির ফেনী ব্যুরো ইনচার্জ বখতেয়ার ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন- ফেনীর সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিন, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ , ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুশেন চন্দ্র শীল, বিএমএ ফেনীর সভাপতি ডাঃ সাহেদুল ইসলাম কাওসার, স্মাইল ট্রেনের প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. বিকে দাস (বিজয়), স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। সহায়ের উপদেষ্টা সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, মহিনুর জাহান লাভনী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেনের প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার শর্মা, ডাঃ ইমরুল হাসান, পুষ্টিবিদ সিরাজাম মুনিরা সহায়ের সহ-সভাপতি জুলহাস তালুকদার, ডালিম হাজারি,  সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পারভেজ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক রিমনসহ সহায়ের সদস্যরা।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পে ৭০ জন রোগী সেবা নেয়।

ক্যাম্প পূর্ব আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, প্রতিবছর দেশে পাঁচ হাজার শিশু ঠোঁট কাটা, তালু কাটা সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। আগে এ রোগের চিকিৎসা হতো না, এখন বিনা মূল্যেই হচ্ছে চিকিৎসা। ফেনীতে এমন একটি উদ্যোগ নেয়ার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন সহায়কে আন্তরিক ধন্যবাদ।

স্বেচ্ছাসেবী মানবিক ও সামাজিক সংগঠন সহায়ের সাধারণ সম্পাদক মুহাম্মদ দুলাল তালুকদার  বলেন, ঠোঁট কাটা, তালু কাটা অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছে সহায়।  এছাড়াও অজ্ঞাত, মানসিক ভারসাম্যহীন, অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করে সহায়।

আন্তর্জাতিক সেবা সংস্থা স্মাইল ট্রেন ইউএসের অর্থায়নে  ও চাইল্ড হেলথ এওয়ারনেস ফাউন্ডেশনের সহযোগিতায় চিকিৎসা সেবা দিয়েছেন আমেরিকার হার্ভার্ড মেডিকেল থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিশু-কিশোর প্লাস্টিক সার্জন অধ্যাপক ডা. বি কে দাস (বিজয়)।

এর মধ্যে ৬০ জন রোগীকে বাছাই করা হয়। পরে তাদের ঢাকার কেয়ার হাসপাতালে নিয়ে অপারেশন করানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ঠোঁট কাটা-তালু ফাটা চিকিৎসায় মেডিকেল ক্যাম্প

Update Time : ০৮:২৪:১৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

প্রিন্ট করুন :