ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বালানি তেলের দাম নির্ধারণ, লিটার প্রতি দাম বাড়ল ২০ টাকা পবিপ্রবির নেতৃত্বে জিএসটি ভর্তি পরীক্ষা, প্রস্তুতি নিয়ে মতবিনিময় পটুয়াখালীতে বাস-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৪ পবিপ্রবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি দুমকি পীরতলা বাজার থেকে মাদ্রাসাছাত্র নিখোঁজ দুমকীতে ইউপি সদস্য আটকের ঘটনায় নতুন মোড়, আয়েশার স্বজনদেরও মানববন্ধন পবিপ্রবি প্রো-ভিসির নেতৃত্বে কুয়াকাটায় ওশানোগ্রাফি অনুষদের ভূমি পরিদর্শন ‎ ‎ দুমকীতে মাহিন্দ্রা চালককে ছুরিকাঘাতের অভিযোগ ‎আংগারিয়া ইউপি নির্বাচন সামনে রেখে খোকন মৃধা’র মতবিনিময় সভা

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

দামুড়হুদা সীমান্ত থেকে ১১ কেজি রুপার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬)। গতকাল রোববার বেলা দুইটার দিকে উপজেলার মুন্সিপুর থেকে এ রুপার গহনা উদ্ধার করা হয়। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি-৬ এর পরিচালক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে রুপার একটি বড় চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে মুন্সিপুর বিওপির একটি টহল কমান্ডার নায়েক আব্দুর রহিমের নেতৃত্বে সীমান্ত পিলার কাছে মাঠের মধ্যে অবস্থান নেয়। বেলা দুইটার দিকে সীমান্তের শূন্য লাইন সংলগ্ন রাস্তা দিয়ে ঠাকুরপুরের দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে টহল দল তাকে ধাওয়া করে। এসময় তিনি কৌশলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে টহল দল মোটরসাইকেলটি জব্দ করে একটি একটি পলিথিনের ব্যাগ থেকে ১০ কেজি ৯৯৪ গ্রাম (৯৪২.৫৬ ভরি) ভারতীয় তৈরি রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত রুপার গহনা ও মোটরসাইকেলের আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা বলে জানায় বিজিবি। তিনি আরও জানান, এ ঘটনায় নায়েক আব্দুর রহিম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেছেন। আর জব্দ রুপার গহনা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

মহিপুরে আপন বোনসহ চার শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তে ১১ কেজি রুপার গহনা উদ্ধার

Update Time : ০৯:০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩

প্রিন্ট করুন :