ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার পবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গোয়াইনঘাট থানা সদরের প্রথম- ‘স্ট্রাইকার জোন ফুটসাল ইনডোরের’ ভিত্তিপ্রস্তর স্থাপন পাথরঘাটায় ২১ বছরের বিবাহিত আসামিকে চার্জশিটে ১৬ বছরের শিশু দেখানোর অভিযোগ গোয়াইনঘাটের চৌধুরী বিলে রাতের আঁধারে বিষ প্রয়োগ,ক্ষতির মুখে দুই মাছ চাষি আমতলীতে মকবুল খানের গনসংযোগে বাঁধভাঙা জনস্রোত আমতলীতে ৪৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার,পলাতক জামাতা চুনারুঘাটে একাধিক মামলার আসামি জাহির-রাজু প্রকাশ্যে, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন বাকেরগঞ্জে নারী দিয়ে ‘মব’ ছাত্রদল নেতাকে ফাঁসানোর অভিযোগ দুমকির গৃহবধূকে কুপিয়ে জখমের মামলায় প্রধান আসামি শাকিল ফকির আটক

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় কঙ্গোতে ১৭৬ জনের মৃত্যু

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্তত ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনেক মানুষ নিখোঁজ রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারনে নদীর পানি বেড়ে গিয়ে দেশটির দক্ষিণ কিভু প্রদেশের বুশুশু এবং নিয়ামুকুবি গ্রামে গত বৃহস্পতিবার থেকে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ডুবে গেছে সেখানকার বাড়িঘর ও রাস্তাঘাট। বাস্তুচ্যুত হয়েছে অনেক মানুষ। চরম ভোগান্তিতে পড়েছেন তারা। খোলা আকাশের নিচে থাকতে হচ্ছে তাদের।
এক বিবৃতিতে দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর থিও গোয়াবিদজে কাসি জানিয়েছেন, বন্যায় ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অনেকে এখনো নিখোঁজ রয়েছেন।
তবে স্থানীয় নাগরিক সমাজের সদস্য কাসোল মার্টিন জানান, ২২৭টি মরদেহ পাওয়া গেছে। মানুষ খোলা জায়গায় ঘুমাচ্ছে। স্কুল এবং হাসপাতাল বন্যার পানিতে ভেসে গেছে।
গত মাসে উত্তর কিভু প্রদেশে ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়। এ ছাড়া অনেকে নিখোঁজ হন। গত ডিসেম্বরে দেশটির রাজধানী কিনসাসায় ভারী বর্ষণে অন্তত ১৬৯ জনের মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post
Classic Software Technology

দুমকিতে ইউপি হালটে কবরস্থানের দেয়াল নির্মাণের অভিযোগ, অবরুদ্ধ প্রকৌশলী পরিবার

ভারি বৃষ্টি ও আকস্মিক বন্যায় কঙ্গোতে ১৭৬ জনের মৃত্যু

Update Time : ১০:১৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩

প্রিন্ট করুন :